• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা  পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তাফিজ আমিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কটিয়াদীর শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছে সরকার- স্বাস্থ্যমন্ত্রী বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ,নাতনির বিবস্ত্র লাশ মিলল ক্ষেতে চুরি করা গরু দিয়ে ইফতার মাহফিল মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম মাদক ছিনতাই চাঁদাবাজী নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স -ভৈরবে শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা

বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপি’র মধ‌্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name / ১৬২ Time View
Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিবেদক: বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান বিকে স্কুল অব রিসার্চ এবং শ্রীলঙ্কাভিত্তিক জ্ঞানচর্চা কেন্দ্র সিলন ফাউন্ডেশন ফর ইকোনমিক পলিসি অ্যানালাইসিস (সিএফইপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনলাইনে আয়োজিত এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, পলিসি এডভোকেসি, প্রশিক্ষণ কর্মশালা, তরুণদের দক্ষতা বৃদ্ধি, নীতি-সংলাপ, সেমিনার ও সম্মেলনের আয়োজন করবে এবং যৌথভাবে নীতি-সারসংক্ষেপ ও গবেষণা প্রবন্ধ প্রকাশ করাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়ার অঙ্গীকার করেছে। যা দক্ষিণ এশিয়ার সামাজিক-অর্থনৈতিক ও পরিবেশগত জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগ দক্ষিণ এশিয়ার জ্ঞানচর্চা কেন্দ্র ও যুব-নেতৃত্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃদেশীয় সহযোগিতার ক্রমবর্ধমান প্রবণতাকে সমৃদ্ধ করবে। জলবায়ু সহনশীলতা, টেকসই জীবিকা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মতো বিষয়ে আঞ্চলিক জ্ঞান-বিনিময়ের গুরুত্বও এতে প্রতিফলিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপি দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন অগ্রযাত্রা এবং নতুন প্রজন্মের নীতি গবেষক তৈরিতে তাদের প্রতিশ্রুতি ব‌্যক্ত করেছে।

শ্রীলঙ্কাভিত্তিক জ্ঞানচর্চা কেন্দ্র সিলন ফাউন্ডেশন ফর ইকোনমিক পলিসি অ্যানালাইসিস (সিএফইপি) এর চেয়ারম্যান ও পরিচালক পাসান বিজয়াবর্ধনা বলেন, দক্ষিণ এশিয়া আজ বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। এ সমঝোতা স্মারক যৌথ গবেষণা কর্মকান্ডকে শক্তিশালী করবে, যা সরাসরি নীতি প্রণয়নে ভূমিকা রাখবে।

বিকে স্কুল অব রিসার্চ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিজন কুমার বলেন, এই সমঝোতা আমাদের গবেষণা প্রচেষ্টাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ গবেষকদের কণ্ঠস্বর জোরালো করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা তথা টেকসই অভিলক্ষ‌্য অর্জনের ক্ষেত্রে গবেষণামুখী তরুণদের ভূমিকা পালনে দারুণ সহায়ক হবে এই সমঝোতা।

অনলাইনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলংকা, তাইওয়ানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ গবেষকবৃন্দ ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর নরসিংদী প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/