• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

এবার প্রতিবন্ধী খুরশিদ মাঝির পাশে দাঁড়ালেন কটিয়াদীর ইউএনও

Reporter Name / ১৭৪ Time View
Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফখর উদ্দিন ইমরান:
জীবনের পরন্ত সময়ে এসেও বেঁচে থাকার অদম্য চেষ্টা চালাচ্ছে মানুষ। দুই পা অচল তবুও মানুষের কাছে হাত না পেতে অদম্য মনোবল ও মানসিক শক্তি দিয়ে বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে যাচ্ছে কটিয়াদীর খুরশিদ মাঝি। নদীর পানি আর শেষ সম্বল একটি নৌকাই যেনো তার শেষ ভরসা৷ ৩০ বছর ধরে খেয়া পারাপার করে চলছেন তিনি৷
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া মৃধা বাড়ি এলাকার মাঝি খুরশিদ৷ বাড়ির পাশের নদীতে খেয়া পারাপার করে যা উপার্জন করেন তাই দিয়ে খুঁড়িয়ে চলছে তার জীবন৷
খুরশিদ মাঝিকে নতুন দোকান ও মালামাল দিয়ে সহায়তা করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন৷ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মাঝি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে যানবাহন চলাচলের উন্নতি হওয়াতে গুরুত্ব কমেছে নদী পথের৷ তবুও নদীতেই কাটছে তার দিন৷ নদীর অপর প্রান্তে নরসিংদীর মনোহরদীর চরমান্দালিয়া ইউনিয়ন। প্রতিদিন কিছু মানুষ এখনো প্রয়োজনীয় কাজে নদী পারাপার হয়৷ নিজ উপার্জন বেঁচে থাকার প্রয়াস খুরশিদ মাঝির ৷ স্বামী-স্ত্রী মিলে কোনরকমে কাটছে একাকিত্ব দিনগুলো৷ প্রশাসনের সহায়তার উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। খুরশিদ মাঝির দুই পা অচল থাকায় দড়ি টানা নৌকা দিয়ে মানুষ পারাপার করেন৷ অধিকাংশ সময় যাত্রীরাই দড়ি টেনে নদী পার হন৷ এভাবেই প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত চলছে খুরশিদ মাঝির দিনগুলো৷ এ নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হবার পরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটে যান নদীর ঘাটে৷ এসময় তিনি মাঝির সুখ দুঃখের কথাগুলো শুনেন৷ এবং তাকে সংসার নিয়ে চলার জন্য একটি দোকান ও প্রয়োজনীয় মালামাল তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন৷
খুরশিদ মাঝি বলেন, ‘কেউ আমারে সহায়তা করবো এইডা কহনো চিন্তা করি নাই৷ আমি সরকারের এই সহায়তার কথা শুইন্যা দীর্ঘ অনেক বছর পরে মনডা খুশি অইলো ৷ এই দোকানের মাধ্যমে আমার সংসারে একটু হলেও ভালো অইবো’।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, খুরশিদ মাঝির জীবন যুদ্ধ নিয়ে একটি সংবাদ আমার নজরে আসে৷ আজ আমি এসে খোঁজখবর নিলাম৷ খুরশিদ মাঝির সাথে কথা বলে তাকে ঘাটের সাথে একটি দোকান তৈরি করে মালামাল সহ দেওয়ার পরিকল্পনা নিয়েছি৷ এর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/