• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

কটিয়াদীতে জেলা প্রশাসকের ঢাকের হাটসহ বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন

Reporter Name / ৩৩৫ Time View
Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ফখর উদ্দিন ইমরান:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫০০ বছরের পুরনো ডাকের হাট ও পৌর সদর হিরালাল সাহার বাভি, যুব সংঘ দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ।
২৭ সেপ্টেম্বর শনিবার রাতে কটিয়াদী পুরাতন বাজারে ঢাকের হাট সহ পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরীর সার্বিক কার্যক্রমসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ ছাড়া পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, কটিয়াদী সম্প্রীতির একটি ঐতিহ্যবাহী স্থান।গতবছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় এবং সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।নিরাপত্তা ব্যবস্থায়ও নেওয়া হয়েছে নতুন উদ্ভাবনী ও প্রযুক্তিগত উদ্যোগ।
এ ছাড়া প্রতিটি পূজামন্ডপের সরকারি বরাদ্দ দ্রুত পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি)মোঃ তরিকুল ইসলাম, কটিয়াদী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এবার কটিয়াদী উপজেলায় ৪৩টি পূজামন্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/