• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ -২ আসনে জামায়েত প্রার্থী মোড়লের মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ১১১ Time View
Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ -০২(কটিয়াদী -পাকুন্দিয়া ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ ২৭ ডিসেম্বর (শনিবার) কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওসমান গনি এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও পাকুন্দিয়া উপজেলা আমীর, মাওঃ আব্দুল জব্বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা শাখার নায়েবে আমীর সাইদুল হক বিএসসি ও সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, মাওলানা শফিকুল ইসলাম মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায় ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে কাজ করে যাচ্ছেন। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে কটিয়াদী- পাকুন্দিয়া আসনে নির্বাচনী মাঠে জামায়াতের প্রস্তুতি আরও দৃশ্যমান হলো।
এর আগে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনিসুজ্জামান খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গনি জানান, কটিয়াদী উপজেলা হতে এখন পর্যন্ত দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সব মনোনয়নপত্রই কটিয়াদী উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করা হয়। ফলে কিশোরগঞ্জ -০২ (কটিয়াদী –পাকুন্দিয়া) আসনে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/