• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কুলিয়ারচরে নাইট রোস্টার পদ্ধতিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফার্মেসি কটিয়াদীতে একই রাতে মা ছেলের মৃত্যু কুলিয়ারচরে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘সামার ২০২৬ ভর্তি মেলা’-এর উদ্বোধন নিসচা ভৈরব শাখার সঙ্গে হাইওয়ে পুলিশের এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে ৭ মাসের সন্তানকে ডোবায় ফেলে হত্যার অভিযোগ বেলাবোতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড আঙ্গুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রমিজ উদ্দিন সৌদিতে কটিয়াদীর যুবক নিহত

কুলিয়ারচরে নাইট রোস্টার পদ্ধতিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফার্মেসি

Reporter Name / ৩২ Time View
Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মো. আলী সোহেল, উপজেলা প্রতিনিধি কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নাইট রোস্টার পদ্ধতিতে ফার্মেসি খোলা রাখার কার্যক্রম চালু করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শাহআলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা প্রকৌশলী সহ সকল ঔষধ ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

এর আগে ইউএনও’র কার্যালয়ে কুলিয়ারচর বাজারের ফার্মেসি মালিকদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইয়াসিন খন্দকার।

সভায় জানানো হয়, এতদিন গভীর রাতে হঠাৎ কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে বা জরুরি ওষুধের প্রয়োজন হলে বাজারের সব ফার্মেসি বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। এই সমস্যা সমাধানে প্রতিদিন রাতে পর্যায়ক্রমে (রোস্টার ভিত্তিতে) অন্তত একটি ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায়—
১.প্রতিদিন নির্ধারিত তালিকা অনুযায়ী একটি ফার্মেসি সারারাত খোলা থাকবে।

২. খোলা থাকা ফার্মেসির নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদারকি করা হবে।

৩.খোলা থাকা ফার্মেসির নিরাপত্তার জন্য একজন নাইটগার্ড নিয়োজিত থাকবে।

৪. কোন দিন কোন ফার্মেসি খোলা থাকবে, তার তালিকা বাজারের দৃশ্যমান স্থানে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

ইউএনও ইয়াসিন খন্দকার বলেন, “সেবা পাওয়া মানুষের অধিকার। গভীর রাতে ওষুধের অভাবে যেন কাউকে কষ্ট পেতে না হয়, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই ব্যবস্থা চালু হলে জরুরি মুহূর্তে দ্রুত ওষুধ পাওয়া সহজ হবে এবং রোগীদের ভোগান্তি কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://slotbet.online/