কুলিয়ারচর প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মোছাঃ সুফিয়া খাতুন (৫৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কং সাদেক ও কং বাবলু মিয়ার সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। থানার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আশীবাদ মিষ্টান্ন ভান্ডার’-এর সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সুফিয়া খাতুন কুরিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর এর মাতুয়ারকান্দার এলাকার মৃত সুলু মিয়ার মেয়ে এবং মোঃ আব্দুল মান্নানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় সংবাদ পান যে, আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় একজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়কে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী মাদক কারবারি কৌশলে পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল লিজা আক্তারের সহায়তায় তাকে আটক করা হয়।
তল্লাশিকালে তার হেফাজত থেকে মোট ২ কেজি নেশাজাতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০,০০০ (ষাট হাজার) টাকা।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (এজাহার) দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
https://slotbet.online/