• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন

Reporter Name / ৬৬৭ Time View
Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উনার দাদার নামে প্রতিষ্ঠিত মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ব্রাহ্মনহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজের ইমামতি করেন বাঘিবাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা শওকত আলী।
জানাজায় এলাকার স্থানীয় লোকজনসহ মরহুমের আত্মিয়-স্বজনরা অংশ নেন।
এর আগে গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
২৪ জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থ্যানে আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‍্যাবের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন। এর পর ঢাকার কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি।

সম্প্রতি তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার (২৯ সেপ্টেম্বর) কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে সর্ব প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, নুরুল মজিদ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৫০ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ার বাগানবাড়ী এলাকায়। তার বাবা আইনজীবী এম.এ.মজিদ ও মা নূর বেগম। তার দাদা শুক্কুর মাহমুদ ১৯২৩ সালে তৎকালীন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন।

নুরুল মজিদ ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএসসহ একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
পেশায় আইনজীবী নুরুল মজিদ বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলর ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন। ১৯৭৫ এর ১৫ আগস্ট পট-পরিবর্তনের পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রীর নাম নাদিরা মাহমুদ। ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ছাড়াও উনার দুই কন্যা সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/