• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা

Reporter Name / ৪৪৪ Time View
Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫


ভৈরব প্রতিনিধি:

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিবহন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন নিসচার সহ-সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিন।
বক্তব্য দেন ভৈরব বাস মালিক সমিতির সভাপতি মোঃ আবু বায়েছ, নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, ভৈরব উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ দুলাল, কার্যকরী কমিটির সদস্য ও উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন বিএসসি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, রক্তসৈনিক নজরুল ইসলাম, এম এ বাকি বিল্লাহ, মোঃ জামাল মিয়া, ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভৈরবের সড়কগুলোতে নানান অনিয়ম, যানজট ও যাত্রী ভোগান্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা নিরাপদ সড়ক গড়তে প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নিসচা ভৈরব শাখার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৫ বছর (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/