নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল জয়নুল আবেদীনের নেতৃত্বে এক আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা অংশ নেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণেল জয়নুল আবেদীন। তিনি বলেন, “বিএনপি হচ্ছে এদেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আজও সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি লড়াই করছে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে থেকে আন্দোলনকে শক্তিশালী করতে হবে।” 
শুকুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, মনোহরদী উপজেলা বিএনপির নেতা আজহারুল ইসলাম আজহার, পৌর বিএনপির নেতা সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান,
পৌরসভা বিএনপি নেতা অহিদুজ্জামান, তোফাজ্জল, বেলাব উপজেলার বিএনপি নেতা শেখ মাসুদ রানা, নয়ন ভুইয়া, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম ও যুবদল নেতা আকরাম হোসেন রুমিসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ। 
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের অবদান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তারা বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের জন্য বিএনপির দিকে চেয়ে আছে।
https://slotbet.online/