• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

বিতর্কের মাধ্যমে নিরাপদ সড়কের বার্তা ছড়াল নিসচা, ভৈরব শাখা

Reporter Name / ১৪৪ Time View
Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

ভৈরব প্রতিনিধি।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব‍্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৩:০০টায় নিসচার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৮ম শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার বাছাই পর্ব।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল –
“নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগই প্রধান সমাধান।”
বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে অংশ নেয় ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজনগর এবং বিপক্ষে ছিল জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়, ভৈরব।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন –
প্রভাষক ইমরান হোসাইন, সহ-সম্পাদক, নিসচা ভৈরব
শাহ আলম জনি, সাংগঠনিক সম্পাদক, নিসচা ভৈরব
আফছানা নাজনীন প্রিয়া, কার্যকরী সদস্য, ও সুমাইয়া হামিদ দিয়া সদস‍্য সচিব বিতর্ক উদযাপন উপ-কমিটি নিসচা ভৈরব শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক, নিসচা ভৈরব শাখা ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য, নিরাপদ সড়ক চাই।
সুন্দর ও প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন শাহ আলম জনি আহবায়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ উদযাপন কমিটি ও সাংগঠনিক সম্পাদক নিসচা ভৈরব শাখা। তাকে সহযোগিতা করেন এনামুল হক, আশরাফুল আলম ও শফিকুল ইসলাম নিসচার সক্রিয় সদস্য নিসচা ভৈরব শাখা। বিতর্কের বাছাইপর্বে পক্ষে ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ‍্যালয় ও বিপক্ষে জামালপুর টেকনিক্যাল হাই স্কুল অংশ গ্রহণ করে। বিপক্ষ দল ১ম রাউন্ডে অংশগ্রহনের সুযোগ লাভ করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা পুষ্প আক্তার।
এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে নিরাপদ সড়ক নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যুক্তিবোধ ও মত প্রকাশের চর্চাকে উৎসাহিত করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/