• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

বিপিএলে নিরাপত্তা নিয়ে শঙ্কা রাজশাহী ওয়ারিয়র্স কোচের, তবুও চলছে প্রস্তুতি

Reporter Name / ৩৭৬ Time View
Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বিপিএলে নিরাপত্তা নিয়ে শঙ্কা রাজশাহী ওয়ারিয়র্স কোচের, তবুও চলছে প্রস্তুতি

আশিক মাহমুদ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে প্রস্তুতি চালিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। সেইসঙ্গে দল নিয়ে নিজেদের পরিকল্পনার কথাও জানালেন তিনি।

বিসিবির সার্বিক তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। দলের কোচ হান্নান সরকার বলছেন, সবকিছু ঠিক থাকলে সুষ্ঠুভাবেই প্রস্তুতি নিতে পারবে দলটি।

রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান বলেন, ‘টিম হিসেবে আমরা খেলার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে চলেছি। স্বাভাবিকভাবেই যেকোনো কাজের আগে সিকিউরিটিটা এনশিওর করতে হবে সবার আগে। নিশ্চিতভাবে আমরা সেদিকে নজর রাখবো।’

বিদেশি ক্রিকেটারদের আসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ২৩ ডিসেম্বর পুরো দলের একসঙ্গে সিলেটে উড়াল দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান কোচ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স।

কোচ হান্নান বলেন, ‘যেহেতু ক্রিকেট বোর্ড থেকেই আমাদের জন্য সেরকম কোনো ইন্সট্রাকশন বা গাইডলাইন আসেনি, তাই আমরা বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সেই যোগাযোগটাই রেখেছি এবং আমাদের ৬ জন বিদেশি খেলোয়াড় ইনশাআল্লাহ শুরু থেকেই থাকবে।’

এনওসি পাননি শ্রীলঙ্কান ক্রিকেটার হেমন্ত। তিনি দলে যোগ দিতে না পারলেও নেপালের তারকা স্পিনার লামিচানেকে দলে ভিড়িয়েছে রাজশাহী। সব খেলোয়াড়কে নিয়েই দলের কৌশল সাজাচ্ছেন কোচ হান্নান।

হান্নান বলেন, ‘শ্রীলঙ্কান খেলোয়াড়দের মধ্যে হেমন্তের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে, এনওসির কারণে তাকে হয়তো আমরা পাবো না।’

বিপিএল শেষে বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা। তাই স্পোর্টিং উইকেট পেলে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য আদর্শ প্রস্তুতি হবে বলেও মনে করছেন কোচ। জাতীয় দলের ফিজিও এবং ট্রেইনার দলে থাকায় খেলোয়াড়দের ওপরও বাড়তি নজরদারি সম্ভব।

রাজশাহী ওয়ারিয়র্সের এ কোচ বলেন, ‘ভালো উইকেটে যদি আমরা খেলতে পারি এবং আশা করি খেলতে পারবো, সেটা যদি হয় বিশ্বকাপের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েই তারা যেতে পারবে।’

এদিকে ওসমান হাদির মৃত্যুতে শোকাহত রাজশাহী ওয়ারিয়র্স। হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের জার্সি তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/