• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

বেলাবোতে স্বতন্ত্র আসনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৬৮৫ Time View
Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সংবাদদাতা :
রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে আজ ২০ আগস্ট ২০২৫, বুধবার—নরসিংদীর বেলাবোতে আলাদা সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৩টায় বেলাব বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন, এডভোকেট আব্দুল হামিদ, ডা. মোজাম্মেল হক নাহিদ, মোঃ ইমতিয়াজ আহমেদ জয়,মোহাম্মদ সোহরাফ হোসেন, আতীক খোকন, সাংবাদিক আশিকুর রহমান সৈকত এবং সাহিনুর প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বক্তারা বলেন, জনগণের ন্যায্য রাজনৈতিক অধিকার ও সমঅধিকার নিশ্চিত করতে বেলাবোকে পৃথক সংসদীয় আসন হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। দীর্ঘদিনের দাবি উপেক্ষিত হওয়ায় তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

আয়োজক “বেলাব উপজেলার স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ” জানায়, দাবি আদায়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় বেলাবো উপজেলাকে আলাদা আসন হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। তারা বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে। স্বাধীনতার পর থেকে বহুবার দাবি জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা দাবি আদায়ে শেষ পর্যন্ত অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/