• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ভৈরবে নবাগত পুলিশ সুপারের সাথে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা কটিয়াদীতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, দত্তক নিতে ভিড় কুলিয়ারচরে নাইট রোস্টার পদ্ধতিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফার্মেসি কটিয়াদীতে একই রাতে মা ছেলের মৃত্যু কুলিয়ারচরে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘সামার ২০২৬ ভর্তি মেলা’-এর উদ্বোধন নিসচা ভৈরব শাখার সঙ্গে হাইওয়ে পুলিশের এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে ৭ মাসের সন্তানকে ডোবায় ফেলে হত্যার অভিযোগ বেলাবোতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সাথে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা

Reporter Name / ২৪ Time View
Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী’র সাথে ভৈরবের ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ) দুপরে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

ভৈরব চেম্বার অব কমার্স এন্ড কমার্সের সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি, ভৈরব থানার ওসি, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকসহ ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নবাগত পুলিশ সুপার ব্যবসায়ীদের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ব্যবসায়ী সমাজের সাথে পুলিশের সমন্বয় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://slotbet.online/