• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

রায়পুরায় খাদ্য উৎপাদন কারখানায় মোবাইল কোর্ট ও নকল পণ্য ধ্বংস

Reporter Name / ২১৪ Time View
Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

হারুনূর রশিদ,(রায়পুরা)
নরসিংদীর রায়পুরায় লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে পরিচালিত অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা ও বেশ কিছু নকল পণ্য বিনষ্ট করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাংগা এলাকায় প্রভাতী ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লি. নামক প্রতিষ্ঠানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করছে। এসময় বিএসটিআই, নরসিংদীর পরিদর্শক অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করেন।

পরবর্তীতে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত বেশ কিছু নকল পণ্য ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/