• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪২ Time View
Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

হারুনূর রশিদ :
নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকীকরণ কার্যক্রমকে জোরদার করতে ত্রৈমাসিক আলোচনা সভা করেছে প্রবাস বন্ধু ফোরাম।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা মারকাজ মোড় ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রত্যাশা-২ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মো. সাদমান সাকিব কুরাইশি।

এসময় বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনূর রশিদ, সদস্য সেলিম মিয়া ও আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশা-২ প্রকল্পের ফিল্ড অফিসার ফাতেমা আক্তার নূপুর ও আলমগীর পাঠান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে ও বিদেশ ফেরতদের পুনর্বাসন ও পুনরেকীকরণে প্রবাস বন্ধু ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য স্থানীয় পর্যায়ে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে সহায়তা প্রদান, তাদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, ফোরামের কার্যক্রম আরও জোরদার করা এবং এ কার্যক্রমকে ব্যাপকভাবে প্রচার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সদস্যদের আগামী ত্রৈমাসিক সভার আগে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অবহিত করন। একইসঙ্গে বিদেশে যেতে ইচ্ছুক নতুন কর্মীদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/