• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কুলিয়ারচরে নাইট রোস্টার পদ্ধতিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফার্মেসি কটিয়াদীতে একই রাতে মা ছেলের মৃত্যু কুলিয়ারচরে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘সামার ২০২৬ ভর্তি মেলা’-এর উদ্বোধন নিসচা ভৈরব শাখার সঙ্গে হাইওয়ে পুলিশের এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে ৭ মাসের সন্তানকে ডোবায় ফেলে হত্যার অভিযোগ বেলাবোতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড আঙ্গুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রমিজ উদ্দিন সৌদিতে কটিয়াদীর যুবক নিহত

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘সামার ২০২৬ ভর্তি মেলা’-এর উদ্বোধন

Reporter Name / ৩৮ Time View
Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

 

বাকী বিল্লাহ হৃদয়, ভৈরব।।
আজ রোববার সকালে কিশোরগঞ্জের ভৈরবের বাঁশগাড়ীতে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার সেমিস্টার ২০২৬ (জুলাই–ডিসেম্বর) উপলক্ষে ভর্তি মেলার উদ্বোধন করা হয়। আকর্ষণীয় ভর্তি সুবিধাসহ এ মেলার আয়োজন করা হয়েছে।

উক্ত ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত), অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।

মেলা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৫০% ছাড়, স্পট অ্যাডমিশনে বিশেষ ডিসকাউন্ট এবং এসএসসি ও এইচএসসি (বা সমমান) ফলাফলের ভিত্তিতে ১০% থেকে ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য যে, এ সকল আকর্ষণীয় সুবিধা শুধুমাত্র ভর্তি মেলা চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য, যা ২৬ এপ্রিল ২০২৬ থেকে ৫ মে ২০২৬ পর্যন্ত (প্রয়োজনে সময়সীমা বৃদ্ধি করা হতে পারে) চলবে।

উদ্বোধন শেষে সম্ভাব্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। এ সময়ে শিক্ষার্থীরা ভর্তি বিষয়ে আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও ক্যাম্পাস পরিদর্শন শেষে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মো. জাকির হোসেন; বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এফ.এম. নজমুস সাদাত; ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. আকিম এম. রহমান; প্রক্টর জনাব মো. আবদুর রশিদ; এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://slotbet.online/