হারুনূর রশিদ:
নরসিংদীর রায়পুরায়
ঢাকা থেকে ছেড়ে আসা
তিতাস কমিউটার ট্রেনে যাত্রাকালে আজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যুবক অসুস্থ হাসপাতালে ভর্তি। যুবকের পরিচয় সনাক্তে সহায়তা ছেয়েছেন স্থানীয়রা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে মেথিকান্দা রেলস্টেশন প্ল্যাটফর্মে অচেতন অবস্থায় ওই যুবককে দেখতে পান গাজীপুরের বাসিন্দা মো. লিটন নামে এক যাত্রী। পরে তিনি দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সেচ্ছাসেবক মো. লিটন বলেন,
প্রাথমিকভাবে কিছুটা জ্ঞান ফিরলে তিনি নিজের নাম ও ঠিকানা বলতে সক্ষম হন। তিনি জানান, যুবকের নাম মোফাজ্জল (২৫)। পিতা শামীম এবং বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কাহার জোড়া এলাকায়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিমল বরণ ধর বলেন মোফাজ্জল নামে এক রোগীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তিনি আজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
https://slotbet.online/