• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মনোহরদীতে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name / ৫৮১ Time View
Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে আনন্দ র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল জয়নুল আবেদীনের নেতৃত্বে এক আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা অংশ নেন।

পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণেল জয়নুল আবেদীন। তিনি বলেন, “বিএনপি হচ্ছে এদেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আজও সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি লড়াই করছে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে থেকে আন্দোলনকে শক্তিশালী করতে হবে।”

শুকুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন,  কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, মনোহরদী উপজেলা বিএনপির নেতা আজহারুল ইসলাম আজহার, পৌর বিএনপির নেতা সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান,
পৌরসভা বিএনপি নেতা অহিদুজ্জামান, তোফাজ্জল, বেলাব  উপজেলার বিএনপি নেতা শেখ মাসুদ রানা, নয়ন ভুইয়া, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম ও যুবদল নেতা আকরাম হোসেন রুমিসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের অবদান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তারা বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের জন্য বিএনপির দিকে চেয়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/