• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

কটিয়াদীতে এমপিওভুক্ত ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি পালন

Reporter Name / ১৭৮ Time View
Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এমপিওভুক্ত ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক কর্মচারীরা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে সারা দেশের মতো কর্মবিরতি পালন করেছেন। সোমবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না। বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাস্তবায়ন এবং জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকগণের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ডেকেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
রোববার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান ও লাঠিচার্জ করে। এতে অনেক শিক্ষক বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। পরে কেউ কেউ প্রেসক্লাব এলাকায় ফিরে অবস্থান নেন, আবার কেউ শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। সেখান থেকেই তারা লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর জানান, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে, যা শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/