• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

কটিয়াদীতে ৫ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name / ৭০৯ Time View
Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

কটিয়াদীতে ৫ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফখর উদ্দিন ইমরান//
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার রক্ষার উদ্দেশ্যে সোমবার সকালে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।
অভিযানকালে দুইটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এছাড়া কিছু মনোহারি দোকানে তেলের ড্রামে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্য তালিকা প্রদর্শনের অনিয়ম লক্ষ্য করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে সহকারী পরিচালক শফিকুল ইসলাম ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “প্রতিটি দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং দোকান পরিচ্ছন্ন রাখতে হবে। এসব নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, নিয়মিত বাজার মনিটরিং ও অভিযানের মাধ্যমে অনিয়ম ও প্রতারণা কমে আসবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/