• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

নরসিংদীতে চুরির অপবাদ দিয়ে তুলে নিয়ে কিশোরকে হত্যা-দাবি পরিবারের

Reporter Name / ৫৯৬ Time View
Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে শুভ আহমেদ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখা হয়েছে।

নিহত শুভ উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের সওদাগরবাড়ির আল-আমিনের ছেলে। শৈশবে তার বাবা-মা মারা যান। তারপর চাচা জিল্লুর রহমানের তত্ত্বাবধানে বেড়ে উঠছিলেন। জীবিকার জন্য একটি ট্রাক্টর চালাতেন তিনি।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীনিধি রেলস্টেশনের অদূরে চান্দেরকান্দি এলাকায় রেললাইনের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে।

নিহতের চাচা জিল্লুর রহমান অভিযোগ করেন, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকার দুই ব্যক্তি চুরির অপবাদ দিয়ে শুভকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাদের সাথে যোগাযোগ করলেও শুভকে ফেরত দেননি তারা। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভর ছবি দেখে পরিবারের সদস্যরা লাশের খবর পান।

তিনি আরও বলেন, “আমরা তাকে লালনপালন করে বড় করেছি। সে ছিলো ছোট একটি ছেলে। টাকা-পয়সার জন্য চাইলে আমরা দিতাম। এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করার কোনো কারণ ছিল না। আমরা হত্যাকারীদের বিচার চাই।”

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান, মরদেহে ট্রেনে কাটা পড়ার কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই নরসিংদী রেলওয়ে স্টেশন কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। তবে পরিবারের আবেদনের ভিত্তিতে কবর থেকে মরদেহ তুলে নেয়ার অনুমতি দেওয়া হবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, “ছেলেটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা হতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/