নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলা সংলগ্ন বাজনাব ইউনিয়নের নীল কুটির ঘাটে শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এবারও দূরদূরান্ত থেকে প্রতিযোগীরা নৌকা নিয়ে অংশ নেন।
নৌকা বাইচকে কেন্দ্র করে আড়িয়াল খাঁ নদীর দু’পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে। প্রতিযোগিতাটি এক উৎসবে পরিণত হয়।
নদীর দুই পাশে শত শত ভাসমান খাবারের দোকান ও বিনোদনের আয়োজন ছিল। সকাল থেকেই নারী-পুরুষ, তরুণ-তরুণীরা নৌকা বাইচ উপভোগের জন্য ভিড় জমায়।
আয়োজক কমিটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরবাইক এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্ট টেলিভিশন দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সব দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানে বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাখাওয়াত হোসেন সাকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল শহীদ। এছাড়া উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “প্রতি বছরের মতো এবারও এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।
এই নৌকা বাইচকে কেন্দ্র করে হাজারো মানুষের মিলনমেলা ও উৎসব হয়। আগামী বছরও যেন একইভাবে আয়োজন করা হয়, সেই প্রত্যাশা করছি।”
অনুষ্ঠান শেষে সভাপতি সবার সুস্বাস্থ্য কামনা করে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন।
https://slotbet.online/