• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

লন্ডনে “ইয়েস আই কেন” শীর্ষক অনুপ্রেরণাদায়ক কর্মসংস্থান সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৫৪৪ Time View
Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

আন্তর্জাতিক ডেস্ক :

দাতব্য সংস্থা ইয়েস আই কেন ক্যাম্পেইনস-এর আয়োজনে ৭ই অক্টোবর, মঙ্গলবার লন্ডনের স্ট্র্যাটফোর্ডের লাইট হাউস গার্ডেন-এর হল রুমে “এলিভেট অ্যান্ড ইনস্পায়ার টু সাকসেস” শীর্ষক অনুপ্রেরণামূলক কর্মসংস্থান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিউহাম কাউন্সিল নেইবারহুড স্মল গ্র্যান্ট প্রজেক্ট-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে লন্ডনের ফরেস্ট গেট ও মেরিল্যান্ড এলাকার প্রায় ৬০ জনেরও বেশি কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

সেমিনারে চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সিভি, কভার লেটার ও অ্যাপ্লিকেশন মিস্টেক কোথায় হয়ে থাকে, আবেদনপত্র লেখার সঠিক পদ্ধতি, ভাইভা বা মৌখিক পরীক্ষার প্রস্তুতি, রিটেইল ও সার্ভিস সেক্টরের প্রশ্নোত্তর এবং মানসিক সুস্থতা রক্ষার নানা উপায় সেমিনারে উপস্থাপন করা হয়।

এতে বক্তব্য রাখেন চারজন বিশিষ্ট অতিথি — ডব্লিউ এইচ স্মিথ-এর ডিস্ট্রিক্ট সেলস অ্যান্ড অপারেশন্স ম্যানেজার কেয়ার হাউলেট, ম্যানেজার জুবেল মিয়া, সিফাত আলম এবং ইসমাইল হুসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়েস আই কেন ক্যাম্পেইনস-এর প্রতিষ্ঠাতা ও লাইফ কোচ মোহাম্মদ মারুফ আলম।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় নেটওয়ার্কিং পর্ব; ছিল খাবার ও রিফ্রেশমেন্টের আয়োজন।

উল্লেখ্য, লন্ডনে ইয়েস আই কেন-এর প্রতিষ্ঠাতা মোঃ মারুফ আলম নরসিংদী জেলার বেলাবো উপজেলার একজন কৃতী সন্তান। অসহায় মানুষের পাশে দাঁড়ানো যার মূল মন্ত্র।


 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/