• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো কটিয়াদীর যুবকের

Reporter Name / ৫৬৬ Time View
Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
সংসারের স্বচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে গত ছয়মাস আগে ধার-দেনা করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন যুবক ফারুক আকন্দ (২৪)৷ কিন্তু সেই স্বপ্ন থমকে দাঁড়ালো৷ ট্রাকের চাপায় মুহূর্তে একটি মৃত্যুর পাশাপাশি একটি পরিবারের শেষ স্বপ্নের’ও মৃত্যু হয়েছে৷
সৌদি আরবের মক্কায় ( ১৫ সেপ্টেম্বর ) স্থানীয় সময় দুপুরে এই ঘটনা ঘটছে৷ নিহত ফারুক আকন্দ উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের মৃত আবু হানিফার ছেলে। দশবছর পূর্বে পিতা হানিফা’ও সড়ক দূর্ঘটনায় মারা গিয়েছিলেন৷
মৃত্যুর পরে সৌদি পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করে মক্কার একটি হাসপাতালের হিমাগারে রেখেছে। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশে পাঠানো হবে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবের একটি বেসরকারি ক্লিনার কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজ করতো ফারুক৷ দুপুরে কাজের ফাঁকে সড়কের পাশেই বসা অবস্থায় পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পরবর্তীতে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দূর্ঘটনার কারণ নিশ্চিত করেছে বলে জানা গেছে৷
নিহত ফারুক আকন্দের পরিবারের বরাতে স্থানীয় সমাজ সেবক মাওলানা নাসির উদ্দিন বলেন, তার মৃত্যুর পর থেকে পরিবারে শোকের মাতম চলছে৷ আমরা এলাকাবাসী তার লাশ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/