• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ভৈরব শাখার বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল শনিবার

Reporter Name / ২২৫ Time View
Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 

  • অরুণিমা নিউজ :
    “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) বিকেল ৩টায়, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি, ভৈরব শাখা প্রাঙ্গণে মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় ভৈরবের চারটি খ্যাতনামা বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেবেন।
বিতর্কের বিষয়: “অতিরিক্ত যানবাহন নয়, ট্রাফিক ব্যবস্থাপনার অনিয়মই সড়কের বিশৃঙ্খলার প্রধান কারণ।”

প্রথম রাউন্ড

পক্ষ দল: কালীপুর হাই স্কুল

বিপক্ষ দল: ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

দ্বিতীয় রাউন্ড

পক্ষ দল: ভৈরব আইডিয়া স্কুল

বিপক্ষ দল: এমবিশন পাবলিক স্কুল

অনুষ্ঠানে বিতর্ক উপকমিটির সদস্য সচিব ও নিসচা সদস্য সুমাইয়া হামিদ দিয়া মডারেটরের দায়িত্ব পালন করবেন।

সময় নিয়ন্ত্রণে থাকবেন নিসচা সদস্য তাসলিমা খাতুন লিসা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন নিসচা ভৈরব শাখার সাংগঠনিক সম্পাদক ও বিতর্ক উপকমিটির আহ্বায়ক শাহ আলম,
তাকে সহযোগিতা করবেন উপকমিটির সদস্য এনামুল হক।
নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ জানান, নিরাপদ সড়ক গঠনে তরুণ প্রজন্মকে সচেতন ও যুক্ত করতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব (ফাইনাল) অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর (বুধবার) সকাল ১১টায়, ভৈরব বাসস্ট্যান্ড প‍্যালেস পার্টি সেন্টারে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/