নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার বিকালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পরিচালিত বিশুদ্ধ নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভৈরব উপজেলার আকবরনগরে অবস্থিত রাজধানী বেকারিকে কেক তৈরিতে পঁচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড, কমলপুর এলাকার ইদ্রিস আলীকে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ০২ লক্ষ টাকা অর্থদন্ড, একই এলাকায় অবস্থিত বন্ধন বেকারিকে নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড, কলতাকান্দা এলাকায় অবস্থিত মনিমুক্তা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রীজে বাসি মাংস সংরক্ষণ ও অন্যান্য অপরাধে ০১ লক্ষ টাকা অর্থদন্ড ও দুর্জয় মোড়ে অবস্থিত বিসমিল্লাহ হোটেলকে রান্নাঘরে অস্বাস্থ্যকর খোলা টয়লেট থাকা ও অন্যান্য অপরাধে ০১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।।
উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
https://slotbet.online/