নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন বিক্রিসহ নানা অনিয়মের কারণে ভৈরবে নিরাপদ খাদ্য আদালত ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান কে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে ।
আজ দুপুরে নিরাপদ খাদ্য আদালত ভৈরবে ৩ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে । অভিযানে মথ ডাউলে কৃত্রিম রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি করায় মা কমলা ভান্ডারের
সত্তাধীকারী রমেন চন্দ্র রায়কে এক লাখ টাকা,নোংরা পরিবেশ ও রং দেয়ার কারণে
লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে দুই লাখ টাকা ও জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারকে দেড় লাখ টাকা,
জিলানী ফ্লাওয়ার মিলকে ২ লাখ টাকাসহ এ ৪টি প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ অর্থ দন্ড দেয় নিরাপদ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট ও প্রথম শেণীর ম্যাজিস্টেট মো: আরিফুল ইসলাম। এ সময় আদালত কে সহযোগিতা করে র্যাব,পুলিশ।। এ বিষয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট মো: আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/