• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কুলিয়ারচরে কৃষকের ধান কেটে দিল মৎস্যজীবী দল সহ বিএনপির নেতাকমীরা কালিকাপ্রসাদ প্রাইমারি বৃত্তি ফোরামের প্রয়াত উপদেষ্ট মহিউদ্দিন মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত-২০ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন শ্রমিক দিবস আসে-যায়, শ্রমিকাদের ন্যায্য মজুরি কি নিশ্চিত হয়? কুলিয়ারচরে ‘পৌর কর মেলা’ উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুকে নিচে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন পিতা! কুলিয়ারচরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাবলী শবনম এর যোগদান

কুলিয়ারচরে কৃষকের ধান কেটে দিল মৎস্যজীবী দল সহ বিএনপির নেতাকমীরা

Reporter Name / ৩৪ Time View
Update Time : শনিবার, ৯ মে, ২০২৬

 

মো. আলী সোহেল, উপজেলা প্রতিনিধি কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের কৃষক মো. সোলাইমান মিয়া। এ বছর দুই বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। এখন খেতজুড়ে বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান। তবে বিগত কয়েক দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিকসংকটের কারনে শঙ্কায় ছিলেন পাকা ধান ঘরে তোলা নিয়ে।

কৃষক সোলাইমান মিয়ারা দুর্দশার খবর শুনে শনিবার (৯ মে) দুপরে গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সুজন মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তার ধান কেটে দেন। পরে সেই ধান জমি থেকে তুলে নিয়ে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা। এ সময় কুলিয়ারচর উপজেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো.  আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ছাইদুর রহমান সাইদ সাথে ছিলেন।

গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সুজন মিয়া বলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো.  আলমগীর হোসেন ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ছাইদুর রহমান সাইদ এর নির্দেশনায় এবং সহযোগিতায় কৃষকদের ধান কেটে দিচ্ছি। কোনো কৃষক যদি শ্রমিক না পান, তাহলে আমাদের খবর দিলে আমরা গিয়ে ধান কেটে দেব। যতদিন পর্যন্ত ধান মাঠে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।

কৃষক সোলাইমান বলেন, এবার আমার খেতে বোরোর ভালো ফলন হয়েছে। জমির সব ধান পেকে গেছে। কিন্তু আবহাওয়া ও শ্রমিকের কারণে ধান কেটে ঘরে নিতে পারছিলাম না। বিএনপির নেতারা আমার ধান কেটে দিয়েছে। এতে আমি খুশি। ধান নষ্ট হবার আগেই ঘরে তুলতে পারলাম। এ জন্য প্রতিমন্ত্রী শরিফুল আলম ভাইকে ধন্যবাদ জানায় এবং তিনি যেন অনেক বড় মন্ত্রী হতে পারেন সেই দোয়া করছি।

কুলিয়ারচর উপজেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ছাইদুর রহমান সাইদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভৈরব -কুলিয়ারচর আসনের এমপি, বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম
কৃষকদের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি এবং আমরা উপস্থিত থেকে হতদরিদ্র কৃষকদের
ধান কেটে সেই ধান জমি থেকে তুলে নিয়ে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে খতিগ্রস্ত কৃষকদের পাশে দাড়িয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://slotbet.online/