• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুকে নিচে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন পিতা! কুলিয়ারচরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাবলী শবনম এর যোগদান ভৈরবে নবাগত পুলিশ সুপারের সাথে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা কটিয়াদীতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, দত্তক নিতে ভিড় কুলিয়ারচরে নাইট রোস্টার পদ্ধতিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফার্মেসি কটিয়াদীতে একই রাতে মা ছেলের মৃত্যু কুলিয়ারচরে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘সামার ২০২৬ ভর্তি মেলা’-এর উদ্বোধন নিসচা ভৈরব শাখার সঙ্গে হাইওয়ে পুলিশের এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাবলী শবনম এর যোগদান

Reporter Name / ৩২ Time View
Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মো. আলী সোহেল, উপজেলা প্রতিনিধি কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে সদ্য যোগদান করেছেন বাবলী শবনম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিক ভাবে তার কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নব যোগদানকৃত এসিল্যান্ড বাবলী শবনমকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন খন্দকার।

জানা যায়, তিনি ৩৮তম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি রাজশাহী জেলার কৃতি সন্তান। এর আগে বাবলী শবনম গোপালগঞ্জ জেলায় এসিল্যান্ড হিসাবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখানে তার কর্মদক্ষতা ও সততা প্রশাসনিক মহলে প্রশংসিত হয়।

নতুন দায়িত্ব গ্রহণের পর বাবলী শবনাম বলেন, কুলিয়ারচরের সাধারণ মানুষের জন্য হয়রানি মুক্ত ও সহজলভ্য ভূমি সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, ই-নামজারিসহ ভূমি-সংক্রান্ত সেবা ক সময়ে প্রদান এবং ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, “সরকারি বিধি-বিধান মেনে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে কাজ করে একটি জনবান্ধব ভূমি অফিস গড়ে তুলতে চাই।” ভূমি

তার যোগদানের খবরে উপজেলার সুধীজন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে কুলিয়ারচর উপজেলা ভূমি অফিসের কার্যক্রমে আরও গতি ও স্বচ্ছতা আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://slotbet.online/