মোস্তাফিজ আমিন, ভৈরব।।
কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে আম পাড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এদের মধ্যে মিজান মিয়া ও চান মিয়া নামে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামের নবার বাড়ি ও ফর্সার বাপের বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, গাছ থেকে আম পাড়া নিয়ে দুই বাড়ির শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এতে বড়রাও যোগ দেয়। ফলে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যপারে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
https://slotbet.online/