• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

কটিয়াদীতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

Reporter Name / ৭০৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ফখর উদ্দিন ইমরান:
কটিয়াদী পৌরসভার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের সভাপতিতেত্ব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ,বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুল, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান ও অভিভাবক সদস্য নজরুল ইসলাম প্রমোখ ব্যাক্তিবর্গ।
মত বিনিময় সভায় অতিথিরা বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই শিক্ষার মান উন্নয়ন আমাদের সবার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান, ব্যবহারিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা। শিক্ষার মান উন্নয়ন মানেই একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলা।
কিন্তু শুধু মানসম্মত শিক্ষাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। বিদ্যালয় হতে হবে নিরাপদ পরিবেশের প্রতীক। শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত, সুস্থ পরিবেশ, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বুলিং ও সহিংসতা থেকে রক্ষা—এসব নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দুর্যোগকালীন সুরক্ষা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষার দিকেও নজর দিতে হবে।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার, অভিভাবক, শিক্ষক, সমাজ এবং শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।
মানসম্মত শিক্ষা আর নিরাপদ পরিবেশ যদি নিশ্চিত করা যায়, তবে আজকের শিক্ষার্থীই আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ৯ম শ্রেনীর ছাত্র জাকারিয়া আক্তার ও গীতা পাঠ করে ৮ম শ্রেনীর ছাত্রী নিঝুম রানী দে।
এতে বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূঞা (ইমরান), মাহবুবুর রহমান দিদার , সহকারী শিক্ষক মস্তুফা কামাল, মনোয়ারা বেগম, আফসানা জামিল, জসিম উদ্দিন, হাফিজুল হক, ওমর ফারুক, নন্দীতা রানী সরকার,শাহরিন সুলতানা, সায়েম খান ও রৌশনা বেগম।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিল ৯ম শ্রেনীর শিক্ষার্থী ফারজানা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/