• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

কটিয়াদীতে শীতে দূর্ভোগে পড়েছে মানুষ

Reporter Name / ৪৮৭ Time View
Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

কটিয়াদীতে শীতে দূর্ভোগে পড়েছে মানুষ

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জুড়ে শীতের দাপট চলমান রয়েছে। পৌষের হিমেল হওয়ার সঙ্গে জেঁকে বসছে শীত। এতে চরম দুর্ভোগে রয়েছে মানুষ। গত কয়েক দিন ধরে নেই সূর্যের দেখা। সকাল থেকে ঘন কুয়াশা আচ্ছন্ন থাকে প্রকৃতি। শীতবস্ত্রের অভাবে মানুষের কষ্টে রয়েছে৷
ওজান ভাটির উপজেলার কটিয়াদী হাওর এলাকা ও বাজিতপুরে শীতের তীব্রতা বেশি৷ এলাকাগুলোতে কয়েকদিন ধরে সূর্যের দেখা পাওয়া যায় নি৷ সারাদিন মানুষ শীতবস্ত্র পরিধান করে থাকতে হচ্ছে৷ সড়কে লাইট জ্বালিয়ে চলছে গাড়ি৷
বিকেল থেকে শীতের মাত্রা আরো তীব্র হয়। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না।
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি ও বেসরকারি হাসপাতালে বেড়েছে ঠান্ডায় নানান রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। শিশুরাও আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া টাইফয়েডসহ নানান সমস্যায়।
বেসরকারি ক্লিনিকেও বেড়েছে ঠান্ডার রোগী। চিকিৎসকরা রোগীদের উষ্ণ কাপড় ও গরম খাবার বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শীতের কারণে মানুষের কষ্টের চিত্র। গ্রামের দরিদ্র মানুষেরা রয়েছে চরম কষ্টে। গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট করতে হচ্ছে। অনেকের ঘরে নেই শীতবস্ত্র। সন্ধ্যার পরেই কোথাও আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে মানুষ। এদিকে দানশীল মানুষের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন হতদরিদ্র মানুষ। উপজেলা সদর সহ গ্রামের বাজারসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র কেনার জন্য মানুষের ভিড় দেখা যায়। ফুটপাতে নতুন এবং পুরাতন শীতবস্ত্র বিক্রির ধুম লেগেছে। হতদরিদ্র মানুষ কম টাকায় পুরাতন শীতবস্ত্র কেনাকাটা করতে দেখা গেছে।
কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর-ঝাঁকালিয়া গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘কয়েকদিন ধরে শীতের কারণে জমিতে যাইতে পারি না। দরকার ছাড়া ঘর থেকে বের হচ্ছি না। মাঝেমধ্যে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।’
মসূয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামের আব্দুল মান্নান বলেন, ‘তীব্র শীতে দুদিন ধরে সর্দি-কাশিতে ভুগছি। সূর্য নাই আকাশে। গ্রামে অনেক মানুষের শীতবস্ত্রের অভাব। অনেকেই নিরবে কষ্ট করছে শীতে। দানশীল মানুষের এগিয়ে আসা উচিত সমাজের।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/