• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

বেলাবোতে চার হাজার দুইশত নব্বই কেজি ভারতীয় জিরাসহ পাচারকারী আটক

Reporter Name / ৩৬০ Time View
Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
oplus_1024

নরসিংদীর বেলাবোতে চার হাজার দুইশত নব্বই কেজি ভারতীয় জিরাসহ পাচারকারী আটক

দিদার হোসেন পিন্টু :

নরসিংদীর বেলাবোতে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এসময় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমান উল্লাহ-এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো: এনায়েত করিম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে চেকপোস্ট বসান। এসময় সন্দেহভাজন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট, ১২-০৭৭৬) থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে বিপুল পরিমাণ জিরার বস্তা।

অভিযানকালে ট্রাকের চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চালকের নাম মো: মোস্তাক আহমেদ (৩২)। সে গাইবান্ধা জেলার গোবিন্দপুর থানার কান্দিয়া গ্রামের মো: আলমের ছেলে।

পুলিশ জানায়, ট্রাকে তল্লাশি চালিয়ে মোট ১৪৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪,২৯০ কেজি জিরা পাওয়া যায়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতি কেজি ৬০০ টাকা হিসেবে জব্দকৃত জিরার মোট মূল্য প্রায় ২৫ লক্ষ ৭৪ হাজার টাকা। এছাড়াও ট্রাকে ১০৫ বস্তা ধান ও ৫০ বস্তা কুড়া পাওয়া গেছে যা পণ্য আড়াল করতে ব্যবহৃত হয়েছিল।

জিরা পাচারের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, চোরাকারবারিরা অত্যন্ত চতুরতার সাথে ট্রাকের মাঝখানে জিরার বস্তাগুলো রেখে তার উপরে ও নিচে ধান ও কুড়ার বস্তা দিয়ে ঢেকে রেখেছিল। দূর থেকে দেখলে বোঝার উপায় ছিল না যে ট্রাকটিতে করে মূল্যবান জিরা পাচার করা হচ্ছে।

এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমান উল্লাহ জানান, অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/