• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কটিয়াদীতে বিএনপির দোয়া মাহফিল

Reporter Name / ৩৭৬ Time View
Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কিশোরগঞ্জের কটিয়াদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) রাতে উপজেলার জালালপুর আনন্দবাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন, বিএনপির মনোনীত প্রার্থী, কিশোরগঞ্জ-২ আসন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো.শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক, মো. শহিদুল্লাহর, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম জায়দুল, পৌর বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক শাহজাহান সিরাজী, কটিয়াদী সরকারী কলেজের সাবেক এজিএস মো. সাইদুর রহমান সাইদু, কটিয়াদী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বাবলু, পাকুন্দিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক আল ইমরান, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল, জালালপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন হারুন, বিএনপি নেতা আব্দুল কাদের ভূইয়া মধু, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, জালালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হক সজল, সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সনের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি, জালালপুর ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/