• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

ভৈরবে গ্রীষ্মকালীন টমেটো চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন চাষী ছগীর মিয়া

মোস্তাফিজ আমিন: / ৫০৬ Time View
Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মোস্তাফিজ আমিন॥
কিশোরগঞ্জের ভৈরবে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন ছগীর মিয়া নামে একজন চাষী। তিনি পৌর শহরের চন্ডিবের উত্তর এলাকার একজন প্রান্তিক চাষী। তিনি ইউটিউবের সহায়তায় গ্রাফটিং চারা, মালচিং চাষাবাদ পদ্ধতি ও স্কাইনেট ব্যবহার করে এই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন।

কৃষি বিভাগ জানায়, টমেটো সাধারণত: একটি শীতকালীন ফসল। তবে বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় গ্রীষ্মকালেও এই সবজিটির আবাদ হয়ে থাকে। কিন্তু টানা বৃষ্টি, তীব্র তাবদাহ আর জলাবদ্ধতার জন্য অধিকাংশ এলাকার কৃষকরা এই সময়ের টমেটো চাষে লোকসানের মুখে পড়েন।

সেই দিকটি মাথায় রেখে কৃষক ছগীর মিয়া ইউটিউব দেখে উন্নত বিশে^র চাষবাদ গ্রাফটিং চারা তৈরি, মালচিং পদ্ধতি ও জমিতে স্কাইনেট ব্যবহার করেছেন। ফলে তিনি এই অভাবনীয় সফলতা পেয়েছেন।

টমেটোর চারা গ্রাফটিং হলো-দুটি ভিন্ন টমেটো গাছের অংশ যেমন-একটি শক্তিশালী মূল এবং একটি ফল উৎপাদনকারী অংশ একত্রিত করার পদ্ধতি। এই পদ্ধতিতে একটি স্টক (জড়ড়ঃংঃড়পশ) নামক গাছের মূল অংশ ব্যবহার করা হয়, যা রোগ প্রতিরোধে শক্তিশালী এবং অন্যটি “স্কিয়ন” নামক গাছের ফল উৎপাদনকারী অংশ ব্যবহার করা হয়। যা পছন্দসই ফল দেয়। গ্রাফটিংয়ের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ফলন বৃদ্ধি এবং গাছের জীবনকাল দীর্ঘ করা যায়।

মালচিং হলো গাছের গোড়ার মাটি বিশেষ পলিপেপার দিয়ে ঢেকে দেওয়ার একটি বিশেষ পদ্ধতি। এতে করে মাটির আর্দ্রতা ধরে রাখে। আগাছার বৃদ্ধি রোধ করে। মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মাটির গুণাগুণ উন্নত করতে সাহায্য করে। প্রয়োজনীয় পানি ধরে রাখতে এবং ফেলে দিতে সাহায্য করে।

স্কাইনেট ব্যবহারে ফসলের ফুল, ফল ও চারাকে অতি রোদ-বৃষ্টি. পোকা, পাখি থেকে রক্ষা করে।

চাষী ছগীর মিয়া জানান, তিনি ৩৫ শতক জমিতে মালচিং পদ্ধতিতে গ্রাফটিং চারা রোপন করে জমিতে স্কাইনেট ব্যবহার করে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ করে সফলতা পেয়েছেন। এই পদ্ধতি তাঁর মোট খরচ হয়েছে আড়াই লাখ টাকার মতো।

ফুল-ফলনে তার জমি এখন ভরপুর। প্রতিদিন তিনি এক থেকে দেড় মণ টমেটো সংগ্রহ করছেন। এই সময় বাজারে ব্যাপক চাহিদা থাকায় প্রতি কেজি খুচরা ১৫০-১৬০ এবং পাইকারি ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন। এ পর্যন্ত তিনি ৯০ হাজার টাকার মতো বিক্রি করেছেন। সাড়ে ৫ থেকে ৬ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি। এতে করে খরচ বাদে ৩ থেকে ৪ লাখ টাকা তার মুনাফা হবে বলে জানিয়েছেন।

এই পদ্ধতিতে সবজির আবাদ খুবই লাভজনক উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কৃষিতে তেমন লাভ নেই-এমন যারা বলেন-তাদের এই দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেন-সঠিক পদ্ধতি জেনে চাষাবাদ করলে অবশ্যই কৃষিতে মুনাফা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, টমেটো সাধারণত: শীতকালীন সবজি হলেও, বর্তমানে গ্রীষ্মকালেও চাষাবাদ হয়। তবে গ্রাফটিং চারায় মালচিং পদ্ধতিতে স্কাইনেট ব্যবহার করে চাষাবাদ করলে কৃষক লাভবান হন।

চন্ডিবের এলাকার কৃষক ছগীর মিয়াও এই পদ্ধতিতে চাষাবাদ করে সফল হয়েছেন। তিনি তার ৩৫ শতক জমিতে দুই লাখ টাকার খরচ করে টমেটোর আবাদ করে ৩ থেকে লাখ টাকা মুনাফা আশা করছেন।

ছগীর মিয়ার মতো এমন উদ্যোগী কৃষকদের তাঁর দপ্তর সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/