• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

নরসিংদীর বেলাবোতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ৫১৮ Time View
Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

দিদার হোসেন পিন্টু :
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়
নরসিংদীর বেলাবোতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল১০টা থেকে দিনব্যাপী উপজেলার চর উজিলাবো ইউনিয়নের দেওয়ানের চর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। বিনামূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্ব ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করেন। মেডিসিন,সার্জারী,অর্থোপেডিক্স, গাইনি,ডায়াবেটিস,চর্ম এবং মাও শিশু রোগ নির্ণয়সহ চিকিৎসা সেবা প্রদান করে রোগীদের বিনামূল্যে প্রায় ২০ প্রকার ওষুধ প্রদান করা হয়।প্রত্যন্ত এলাকার প্রায় ১৫০০ জন দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও সাধারণ মানুষ এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম চালুর আহ্বান জানান।
আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন,
ফ্যাসিস্ট আওয়ামী সরকার দূর্নীতি আর অব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবা ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য সেবা জনগনের দূর গোড়ায় পৌছে দিতে বিএনপি সব সময় কাজ করে।তারেক রহমান বাংলাদেশকে নতুন রুপে সাজাতে এবং বাংলাদেশেন মানুষের উন্নয়ন, উৎপাদন ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করছে । তারই ধারাবাহিকতায় ৩১ দফা রুপরেখা দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। তিনি আরো বলেন বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্যন্নয়নে কাজ করেছে। আগামীতে যদি বিএনপি জনগনের মেন্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে জনগনের প্রত্যাশা পূরণে কাজ করবে।এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন,নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি আলহাজ্ব মাসুদ রানা,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল ফজল।বেলাবো উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেন,বেলাবো উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শেখ বিপ্লব হোসেন।বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকের,বেলাবো উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু,বেলাবো উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ খোকন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/