• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

Reporter Name / ১৭৭ Time View
Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

হারুনূর রশিদ:
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর রায়পুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে
উপজেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা কর্মবিরতি পালন করেন।
এসময় বক্তব্য দেন নরসিংদী জেলা কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুয়েল ভৌমিক, কোষাধ্যক্ষ মোমেন মিয়া, উপজেলা স্বাস্থ্য সহকারী কামরুন নাহার, আবুল কালাম, তাজিন ইসলাম ও স্বাস্থ্য পরিদর্শক মো. নোমান মিয়া প্রমুখ।
বক্তারা আরও বলেন, “দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। কিন্তু দীর্ঘদিনের ন্যায্য দাবি চাকরি জাতীয়করণ, পদমর্যাদা উন্নয়ন ও বেতন কাঠামো সংস্কারের কোনো সমাধান এখনো হয়নি। ছয়দফা দাবি আদায়ে নানান কর্মসূচি পালন করে আসছি। উর্ধতন কর্তাব্যক্তিদের আশ্বাস প্রতিফলন নেই।”
তারা আরও জানান, আমাদের যুক্তিক দাবী গুলো হলো নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি প্রদান। পরদিন (২৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান। কিন্তু কেন্দ্রীয় ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস না মেলায় ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এ কর্মবিরতির কারণে উপজেলা পর্যায়ের সব ধরনের নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,“দ্রুত দাবি মেনে নেওয়া না হলে, আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/